ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, বয়স ৪৫ হলেও আবেদন
ইউএস-বাংলা গ্রুপ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৬ অক্টোবর থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ইউএস-বাংলা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা গ্রুপ
পদের নাম: সফটওয়্যার ইঞ্জিনিয়ার
পদের সংখ্যা: ১০টি
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: ডিজাইনের বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ২ থেকে ৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বয়সসীমা: ২২ থেকে ৪৫ বছর
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে। অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।
অন্যান্য সুবিধা: দুপুরের খাবারের সুবিধা, স্ন্যাকস সুবিধা, প্রতিবছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস, বার্ষিক অর্জিত ছুটি, অসুস্থ ছুটি এবং নৈমিত্তিক ছুটির সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৮ নভেম্বর ২০২৩
Comments
Post a Comment